লালন ফকিরের চরিত্রে অভিনয় আমার সেরা প্রাপ্তি
লালন ফকিরের চরিত্রে অভিনয় আমার জীবনের সেরা প্রাপ্তি
বলেছেন প্রসেনজিৎ
ভারতের গোয়ায় ৪১তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এভাবেই বললেন তিনি
মনের মানুষ ছবিতে লালন ফকিরের চরিত্রে অভিনয় করেছেন তিনি
গতকাল শুক্রবার বাংলাদেশ ও ভারতে মুক্তি পেয়েছে ছবিটি
বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত মনের মানুষ ছবিটি পরিচালনা করেছেন গৌতম ঘোষ
গোয়া উৎসবে মনের মানুষ পেয়েছে সেরা ছবির সম্মান
প্রসেনজিৎ বলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের মনের মানুষ উপন্যাসটি পড়ে মুগ্ধ হয়েছিলাম
তারপর লোকেশনে গিয়ে যখন ক্যামেরার সামনে দাঁড়ালাম তখন আমার চোখ ভিজে গিয়েছিল
প্রসেনজিৎ আরও বলেন চরিত্রটিতে অভিনয়ের জন্য আমাকে অনেক সাধনা করতে হয়েছে
চুল-দাড়ি বড় করেছি
কয়েক মাস কঠিন সাধনা করে লালনের মতো তৈরি হয়েছি
ওই সময়টাতে এই জাগতিক সংসার থেকে নিজেকে সরিয়েই রেখেছিলাম
বাংলাদেশে কুষ্টিয়ায় শুটিংয়ে শটের বাইরেও কলাপাতা আর কাঁসার থালায় খাবার খেয়েছি
সব সময় আলখেল্লা পরে মাটিতে শুয়েছি
শুধু স্বপ্ন ছিল আমাকে তৈরি হতে হবে
জানিনা পেরেছি কি না
বিশ্বাস নাটকে অন্য আসাদ
জীবনের প্রায় শেষ প্রান্তে এসে নুরুদ্দিন আর রুস্তম ফিরে পেয়েছে তারুণ্যের শক্তি
কিন্তু এটিই এখন তাদের জন্য মৃত্যুর হুমকি হয়ে দাঁড়িয়েছে
রহস্যময় একটি পুকুরে দুর্ঘটনাক্রমে ডুবে গিয়েও দুজন বেঁচে যায়
বিশ্বাস নাটকে নুরুদ্দিন চরিত্রে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ
চরিত্রটি সম্পর্কে জানা যায় আকস্মিক দুর্ঘটনায় গ্রামের রহস্যময় পুকুরে ডুবে যাওয়ার পরও যখন বেঁচে যায় নুরুদ্দিন তার পরই হঠাৎ তার জীবনে ঘটতে শুরু করে অদ্ভুত সব পরিবর্তন
এ ছাড়া এই পর্বে রুস্তম চরিত্রে অভিনয় করেছেন দেশের আরেক খ্যাতিমান অভিনেতা এ টি এম শামসুজ্জামান ও রোকেয়া চরিত্রে শিমুল ইউসুফ
অন্যান্য অভিনেতা হলেন দাদি চরিত্রে মিরানা জামান ঘোষক শতাব্দী ওয়াদুদ যূথী সঙ্গীতা চৌধুরী নাসির সঞ্জু ছোট বালকের চরিত্রে জয়তু
আর অন্যান্য পর্বের মতো নিয়মিতভাবে এই পর্বেও অভিনয় করছেন শামা রহমান সাইদ বাবু রহমত আলী ও আরাবী রাহমান
বিবিসি প্রযোজিত ধারাবাহিক নাটক বিশ্বাস ও বিবিসি জানালা—মজায় মজায় শেখার এই সপ্তাহের পর্বটি প্রচারিত হবে যথারীতি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে আজ শনিবার দুপুর দুইটা ১৫ মিনিটে এবং মঙ্গলবার বিকেল তিনটায়
বদলের ডাক
কখনো তিনি রংবাজ কখনো প্রেমিক কখনো বা গ্রামের বোকাসোকা ছেলে আবার কখনো বা তিনি খেটে খাওয়া মানুষ
এমনই বিচিত্র চরিত্রে টিভি পর্দায় দেখা যায় মোশাররফ করিমকে
এবার মোশাররফকে দেখা যাবে অন্য এক চরিত্রে
তিনি বদলানোর আহ্বান জানিয়েছেন
বদলের ডাক দিচ্ছেন
সমাজকে বদলানোর জন্য কাজ শুরু করেছেন
নাটকের নাম লাইফ ইজ বিউটিফুল
এ নাটকে মোশাররফ করিম একজন জাপানফেরত বাংলাদেশি
দেশে আসার পর তিনি ঠিক করলেন যে আপাতত দেশেই থাকবেন এবং দেশের জন্য কিছু একটা করবেন
তিনি দেখলেন প্রতিটি ক্ষেত্রেই আছে নানা সমস্যা
এ সমস্যাগুলো থেকে উত্তরণের জন্য ঠিক করলেন প্রথমে সমাজটাকে বদলাতে হবে
বদলে ফেলতে হবে সবাইকে
এ জন্যই মোশাররফ একটি সংগঠন গড়ে তোলেন
এ নাটকে কাজ করতে গিয়ে দেখলাম আসলে এটা অনেক কঠিন একটা কাজ
সমাজ বদলানো মানে জগৎ জয় করা
আমাকে যখন পরিচালক এমন একটি গল্প শোনালেন তখন মনে হলো সাদামাটা গল্প হয়তো
কিন্তু কাজ করতে এসে দেখলাম আসলেই এটি একটি ভিন্নধর্মী নাটক
সাক্ষাৎকার
যাচাই-বাছাই করে থ্রি-জি লাইসেন্স দেওয়া উচিত
বাংলাদেশে মুঠোফোন বাজার সম্প্রসারণে গ্রামীণফোনের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বাংলাদেশ সফরকালে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন গ্রামীণফোনের বোর্ড চেয়ারম্যান এবং টেলিনর এশিয়া অপারেশনসের প্রধান সিগভে ব্রেক্কে
তিনি ২০০৮ সালের ১ সেপ্টেম্বর থেকে এই দায়িত্বে আছেন
সাক্ষাৎকার নিয়েছেন অনিকা ফারজানা 

বাংলাদেশে গ্রামীণফোনের বয়স প্রায় ১৪ বছর
এই সময়কার অভিজ্ঞতার আলোকে এখন কেমন লাগছে 
ভালো লাগছে
প্রথম দিককার অনেকটা সময় আমরা ব্যয় করেছি এ দেশের সংস্কৃতি জনগণের চাহিদা ও প্রয়োজন বোঝার ক্ষেত্রে
তারই আলোকে ব্যবসা সম্প্রসারণের দিকে গিয়েছে
বুঝেছি ব্যবসার জন্য বাংলাদেশের মুঠোফোনের বাজার খুব প্রতিশ্রুতিশীল
বিশেষ করে প্রত্যন্ত এলাকার জন্য গ্রামীণফোন স্বল্পমূল্যের হ্যান্ডসেটসহ সংযোগ প্যাকেজ বাজারে ছেড়েছে যা অনেক বেশি ইতিবাচক সাড়া ফেলেছে
আপনি এ দেশে এসে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ও সরকারের সঙ্গে আলোচনা করেছেন
সংশোধিত টেলিযোগাযোগ আইন বিষয়ে আপনার পর্যবেক্ষণ কী 
ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখতে হলে সরকারকে টেলিযোগাযোগ আইন এবং নীতিমালা প্রণয়নে অনেক বেশি সতর্ক হতে হবে
বিশেষ করে আইনের স্থিতিশীলতা স্বচ্ছতা স্পষ্টতা থাকতে হবে
বারবার আইনের পরিবর্তন হলে কোনো ব্যবসায়িক পরিকল্পনা করা যায় না
এসব বিষয়ে কমিশন ও সরকারের সঙ্গে কথা বলেছি
২০১১ সালের নভেম্বরে গ্রামীণফোনের ১৫ বছর মেয়াদি লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে
লাইসেন্স নবায়নের ক্ষেত্রে কী ভাবছেন
আশা করছি যেসব শর্ত ও নিয়ম মেনে আমরা আগে লাইসেন্স পেয়েছিলাম নবায়নের ক্ষেত্রেও সেসব শর্ত ও নিয়ম অপরিবর্তিত থাকবে
চলতি লাইসেন্সটি দ্বিতীয় প্রজন্মের টু-জি প্রযুক্তির
এত দিন আমরা ভয়েস নিয়ে কাজ করেছি
পাশাপাশি ডাটা ছিল
লাইসেন্স নবায়নের পর যাতে ভয়েস-এর সমান উচ্চগতিসম্পন্ন ডাটা নিয়ে টেলিযোগাযোগ সেবা যেন দিতে পারি সে বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করেছি
কমিশন ও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে লাইসেন্স নবায়নের বিষয়টি প্রক্রিয়াধীন
সরকারের সঙ্গে আলোচনায় প্রাধান্য দিয়েছেন কোন বিষয়টি—লাইসেন্স নবায়ন নাকি থ্রি-জি
তৃতীয় প্রজন্মের থ্রি-জি প্রযুক্তি নিয়ে বেশি আলোচনা করেছি
ইতিমধ্যে টেলিনর মালয়েশিয়া থাইল্যান্ড ভারত পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশে থ্রি-জি প্রযুক্তির মাধ্যমে টেলিযোগাযোগ সেবা দিচ্ছে
বাংলাদেশেও থ্রি-জি প্রযুক্তিতে সেবা দিতে আমরা আগ্রহী
আমরা মনে করি টেলিযোগাযোগ বাজারে অভিজ্ঞতার আলোকে বিউটি কনটেস্ট যাচাই-বাছাই-এর মাধ্যমে থ্রি-জি লাইসেন্স দেওয়া উচিত
নিলাম পদ্ধতি নয়
কারণ নিলামে সবসময় প্রকৃত মূল্য থেকে প্রস্তাবিত মূল্যের পরিমাণ অনেক বেশি হয়ে থাকে
স্বাভাবিকভাবে লাইসেন্সের দাম বেশি হয়ে গেলে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ গ্রাহক
বাংলাদেশে টেলিযোগাযোগ খাতে কর কাঠামোর বিষয়টি গ্রামীণফোন কীভাবে দেখছে
গ্রামীণফোনের দৃষ্টিতে সরকারের কর নিয়ে আমার কিছু বলার নেই
যেকোনো সরকার কর আরোপ করতেই পারে
তবে সিম ট্যাক্স উঠিয়ে নেওয়াটা জরুরি
এখন টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলো নিজেদের গ্রাহক সংখ্যা বাড়াতে ভর্তুকি দিচ্ছে
কিন্তু সবসময় সংযোগপ্রতি ভর্তুকি দেবে না
তখন ভুক্তভোগী হবে নিম্ন আয়ের মানুষ
সরকার সিম ট্যাক্স উঠিয়ে দিলে প্রকৃতপক্ষে দীর্ঘমেয়াদে সরকারই লাভবান হবে
লাইসেন্স নবায়নের আগে গ্রামীণফোন উল্লেখযোগ্য কোনো বিনিয়োগ করবে কী
গ্রামীণফোনের মোট লাভের ৮০ শতাংশ পুনঃ বিনিয়োগ করা হয়
বাকি ২০ শতাংশ বিভিন্ন দেনা বা অন্যান্য খরচে ব্যয় হয়
এখন থ্রি-জি লাইসেন্সের ব্যবহার উপযোগী নেটওয়ার্ক সম্প্রসারণ করা হচ্ছে
এ ছাড়া আউটসোর্সিংয়ের মাধ্যমে সেবা দিতে একটি ভিন্ন আইটি কোম্পানি খোলা হবে
এতে আড়াই শ বিশেষজ্ঞ কাজ করবেন
এই কোম্পানি আউটসোর্সিং করে বৈদেশিক মুদ্রাও অর্জন করবে
দেশের শেয়ারবাজারে গ্রামীণফোনের তালিকাভুক্তির প্রায় এক বছর চলছে
এই বাজারের অভিজ্ঞতা কী রকম
শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ছিল আমাদের সময়োপযোগী সিদ্ধান্ত
কয়েকদিন আগে একটি বার্ষিক সাধারণ সভা সেটা প্রমাণ করেছে
